সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দিরাইয়ে এটুআই প্রকল্পের উদ্যোগে দিনব্যাপি ওরিয়েন্টশন অনুষ্ঠিত

দিরাইয়ে এটুআই প্রকল্পের উদ্যোগে দিনব্যাপি ওরিয়েন্টশন অনুষ্ঠিত

আমার সুরমা ডটকমউপজেলা পর্যায়ের ইমাম ও মুয়াজ্জিনগণের ‘ইমাম বাতায়ন’ বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টশন কর্মশালা ৩ জুলাই ২০১৭ খ্রিস্টাব্দ সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা গণমিলনায়তন হলে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফিজ ইদ্রিছ আহমদ ও মাওলানা নূরউদ্দিন আহমদ প্রমুখ। কর্মশালায় সারাদেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণকে একটি প্লাটফরমে নিয়ে আসতে কাজ চলছে উল্লেখ করে জানানো হয় যে, এই মহৎ কাজকে সামনে রেখে ‘ইমাম বাতায়ন’ নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং সেখানে সকলের অংশগ্রহণ ও নিবন্ধন করে যুক্ত থাকার আহ্বান জানানো হয়। কর্মশালায় দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রায় শতাধিক ইমাম অংশগ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় ও দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com