শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
রাজস্ব আয়ে ২০ হাজার কোটি টাকা ঘাটতি: অর্থমন্ত্রী

রাজস্ব আয়ে ২০ হাজার কোটি টাকা ঘাটতি: অর্থমন্ত্রী

আমার সুরমা ডটকমঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় রাজস্ব আয়ে ২০ হাজার কোটি টাকা ঘাটতি হবে। এটা পূরণ করা কঠিন। এ বিষয়ে এখনও করণীয় ঠিক হয়নি। তবে শিগগিরই বিকল্প ঠিক করা হবে।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভ্যাট আইন স্থগিত হওয়ায় নতুন করে সংসদে পরিকল্পনা নিতে হবে কি না-এ প্রশ্নে মুহিত বলেন, এর প্রয়োজন নাও নেয়া হতে পারে। বৃহস্পতিবার এসব নিয়ে একটি বৈঠকের খবর জানিয়ে তিনি বলেন, ‘কারণ বাজেটে আমি যে ফাইনাল স্টেইটমেন্ট দিয়েছিলাম সেখানে মাই ফাস্ট সেনটেন্স ইজ রাইট, সেকেন্ড সেনটেন্সে একটা ভুল হয়েছে। এটা ল মিনিস্ট্রি উয়িল লুকিং ইট, কালকে অ্যাডভাইজ করবে তখন বুঝব, নেয়া দরকার কিনা।’
‌‘(সংসদে) নেয়া না নেয়ার দরকার থাকলেও আই শ্যাল মেক এ… সেশনটা কনক্লুড হওয়ার আগে কিছু বলব, সেখানে জানিয়ে দেব।’ বর্তমানে ১৯৯১ সালের ভ্যাট আইন কার্যকর নয় জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘২০১২ সালের আইনই সংশোধন করে চলছে। প্রতি বছরই সংশোধন করি।’ ভ্যাট আইন কার্যকর স্থগিত করলেও ভ্যাট অনলাইন প্রকল্প শুরু হয়ে গেছে বলে জানান তিনি। নতুন আইন কার্যকর করে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় ধরে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ কোটি টাকার বাজেট সংসদে প্রস্তাব করেছিলেন মুহিত।

বিশাল বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। এর মধ্যে ভ্যাট বা মূল্য সংযোজন কর থেকে ৯১ হাজার ২৫৪ কোটি টাকা আসবে বলে ধরেছিলেন মুহিত। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে ভ্যাট আইন কার্যকর দুই বছর পিছিয়ে দিতে বলেন সরকারপ্রধান শেখ হাসিনা। ফলে মুহিতের বাজেট বাস্তবায়ন বড় ধরনের ধাক্কার মধ্যে পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই পরিস্থিতিতে রাজস্ব ঘাটতি পূরণে সরকারের সামনে করজাল সম্প্রসারণের বিকল্প থাকবে না। আর সেই চাপ সামাল দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com