বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ছাতকে কিশোরি অপহরণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে কুপিয়ে জখম

ছাতকে কিশোরি অপহরণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে কুপিয়ে জখম

বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে রাতের অন্ধকারে ঘর থেকে কিশোরি অপহরণে বাঁধা দেয়ায় দূর্বৃত্তদের হামলায় মা-মেয়ে গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ইউপির লুভিয়া গ্রামের মৃত সূরুজ আলীর মেয়ে লাভলী বেগমকে (১৪) মঙ্গলবার রাতে অপহরণ করার অপচেষ্টা চালায় কতিপয় দূর্বৃত্ত। এ সময় তার মা টুনু বেগম (৪০) বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দু’জনকে গুরুতর জখম করে পালিয়ে যায়। সিলেট ওসমানী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, দু’জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে ইউপি সদস্য লাল মিয়া জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে লূভিয়া গ্রামবাসি স্থানীয় বনগাঁও গ্রামের আলিম উদ্দিনের ছেলে জুবেল মিয়া (১৭) নামের এক যুবককে আটক করে। এ ব্যাপারে ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবদুল হেকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মা-মেয়ের উপর সন্ত্রাসী হামলা অমানবিক। তিনি জড়িতদের আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জুবেল মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com