মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু?

মৌলভীবাজারে র‌্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক

খালেদ আহমদ (মৌলভীবাজার): মৌলভীবাজারে একটি ডায়াগনষ্টিক সেন্টার থেকে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় তাকে এক মাসরে কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শহরের শ্রীমঙ্গল সড়কে আইকন মেডিকেল সার্ভিস এর বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার থেকে রোগী দেখার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমান আদালত এক ভূয়া ডাক্তারকে আটক কর। ভূয়া ডাক্তার মোস্তাফিজুর রহমান গত তিন মাস ধরে এই চেম্বারে বিশেষজ্ঞ ডা. পরিচয়ে রোগী দেখে আসছিলেন।
৫০০ শত টাকা ফি নিয়ে চিকিৎসার নামে রোগীরা প্রতারিত হওয়ার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। তার আসল নাম রকিবুল ইসলাম। কুমিল্লার হোমনা উপজেলার নিলুখী গ্রামে তার বাড়ী। অভিযোগের সত্যতা প্রমান পাওয়ায় তাকে এক মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
আইকন ডায়াগনস্টিক সেন্টার সূত্র জানায়, তার সঠিক নাম রাকিবুল ইসলাম ও তার ভুয়া নাম ডা. মোস্তাফিজুর রহমান বলে আইকন ডায়াগনস্টিক সেন্টারে সে দেড় মাস আগে চাকরি নেয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে কোন সনদপত্র তখন সে দেয়নি। রমজান মাসের পরে সনদপত্র দিবে বলে সময় নেয়। কিন্তু রমজানের পরেও ঐ ডাক্তার সনদপত্র দিতে পারেনি। অবশেষে আজ শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি র‌্যাব-৯ শ্রীমঙ্গলকে অবগত করলে তারা র‌্যাবের সদস্যরা ঐ ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com