সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
পুলিশ সুপারের হস্তক্ষেপে বসতভিটা রক্ষা পেল ফকির আলীর

পুলিশ সুপারের হস্তক্ষেপে বসতভিটা রক্ষা পেল ফকির আলীর

আমার সুরমা ডটকমসিলেট জেলা পুলিশ সুপার মনিরুজ্জামানের হস্তক্ষেপে ভিটে হারা থেকে রক্ষা পেল কোম্পানীগঞ্জের শারিরিক ও মানসিক প্রতিবন্ধী ফকির আলী (২৫)। সে উপজেলার রণিখাই ইউনিয়নের বনপুর গ্রামের শাহ আলমের ছেলে। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার অজ্ঞান চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জানতে পারেন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ফকির আলীর বসতবাড়ির পূর্বদিকে পাথর ব্যবসায়ী শাহজাহান, আরিফ উল্লাহ, গিয়াস উদ্দিন, সালাম, বাদশা ও হোসেনসহ কয়েক ব্যক্তি মিলে জোরপূর্বক পাথর উত্তোলন করছিলেন। এতে ফকির আলীর বসতবাড়ি হুমকির মুখে পড়ে। মঙ্গলবার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রেরণ করেন। পুলিশ গিয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। এছাড়া উভয় পক্ষকে জায়গার মালিকানা সংক্রান্ত কাগজ নিয়ে থানায় আসার নির্দেশ দেয়া হয়। পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পায় ফকির আলীর বসতভিটা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com