বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
শেহবাজ শরিফই হচ্ছেন পাক প্রধানমন্ত্রী

শেহবাজ শরিফই হচ্ছেন পাক প্রধানমন্ত্রী

আমার সুরমা ডটকম ডেক্সপাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল)-এন অনানুষ্ঠানিক এক বৈঠকে প্রধানমন্ত্রী পদে তার ছোট ভাই শেহবাজ শরিফের নাম চূড়ান্ত করা হয়েছে।

শনিবার দলটির চার ঘণ্টার দীর্ঘ এক বৈঠকে প্রধানমন্ত্রী পদের জন্য দল থেকে শেহবাজকে চূড়ান্ত করা হয় বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বৈঠকে পিএমএল-এন’র রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে পদচ্যুত নওয়াজের ছোটো ভাই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফের সমর্থনে দলীয় সমাবেশেরও সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে। শনিবার বিকেল ৪টার দিকে ইসলামাবাদের পাঞ্জাব হাউসে পিএমএল-এন’র সংসদীয় বৈঠকের আগে ওই অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদীয় পার্টির বৈঠকে যদি শেহবাজকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়; তাহলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে তাকে। একই সঙ্গে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবেও একজনকে বেছে নিতে হবে। দেশটির প্রভাবশালী দৈনিক ডন বলছে, এরপরে নওয়াজের শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিজয়ী হতে হবে শেহবাজকে। শেহবাজ জাতীয় পরিষদে পৌঁছানোর আগে একজন অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীকে নির্বাচিত হতে হবে।

উল্লেখ্য, পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ ও তার পরিবারের তিন সদস্যের নাম উঠে আসার পর শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে রায় দেন। এর পরপরই প্রধানমন্ত্রীর দফতর থেকে নওয়াজের পদত্যাগের ঘোষণা দেয়া হয়। ২০১৩ সালে দেশটির সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্রে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান এফজেডই’র চেয়ারম্যান পদে থাকার তথ্য গোপন করেন নওয়াজ। এই অভিযোগে পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ তাকে দেশটির সরকারি কোনো অফিসের দায়িত্বের অযোগ্য হিসেবে ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com