সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

সেই কাউন্সিলর গ্রেফতার

আমার সুরমা ডটকমবগুড়ায় ধর্ষণের শিকার কলেজ ছাত্রী ও তার মাকে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম দুই আসামি কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি ও তার মা রুমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বগুড়া ডিবি পুলিশের একটি দল পাবনা শহর থেকে তাদের গ্রেফতার করে। বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ডিবি পুলিশের ইন্সপেক্টর আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল রোববার রাত সাড়ে ৭টার দিকে পাবনা শহর থেকে রুমকি ও তার মা (তুফানের শাশুড়ি) রুমা খাতুনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, ১৭ জুলাই কলেজে ভর্তির বিষয়ে সাহায্যের নাম করে শহর শ্রমিকলীগের আহ্বায়ক তুফান ভিকটিমকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মারজিয়া হাসান রুমকির সহযোগিতায় ভিকটিমটিকেই এ ঘটনার জন্য দায়ী করে এবং বিচারের নামে ভিকটিম ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেয়। এরপর অভিযুক্ত আসামি ভিকটিম ও তার মাকে এলাকা ছাড়া করার জন্য এসিড মারার হুমকিও দেয়। শুক্রবার ২৮ জুলাই দুপুরে ভিকটিম ও তার মায়ের চুল কেটে দিলে তারা থানায় মামলা করেন। এরপর শুক্রবার রাতেই চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com