শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বাউল শাহ আবদুল তোয়াহেদকে চিকিৎসা সহায়তা প্রদান

বাউল শাহ আবদুল তোয়াহেদকে চিকিৎসা সহায়তা প্রদান

আমার সুরমা ডটকমএকুশে পদকপ্রাপ্ত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের ভাগ্নে, একান্ত সহচর বাউল শাহ আব্দুল তোয়াহেদকে চিকিৎসার জন্য ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। সোমবার দিরাই প্রেসক্লাব কার্যালয়ে দিরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি দিরাই প্রেসক্লাবের আজীবন সদস্য আজিজুর রহমান বুলবুলের পক্ষ থেকে এ চিকিৎসা সহায়তার টাকা বাউল শাহ আব্দুল তোয়াহেদের হাতে তুলে দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবুহানিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, সদস্য জাকারিয়া হোসেন জুসেফ, তিতন মিয়া প্রমুখ। উল্লেখ্য, বাউল শাহ আব্দুল তোয়াহেদ দীর্ঘদিন ধরে লিভার ও নিউরোলোজি রোগে ভুগছেন। সিলেটের গ্যাস্ট্রোলিভার ও প্যানক্রিয়াস স্পেশালিস্ট ডা. মধুসুদন সাহা ও নিউরো স্পেশালিস্ট ডা. মতিউর রহমানের তত্তাবধানে আজিজুর রহমান বুলবুলের সহায়তায় চিকিৎসা সেবা গ্রহণ করে আসছেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। এজন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু ভবঘুরে সংসারহীন এ বাউল সাধকের যেখানে দূ-বেলা খাওয়ার ব্যবস্থাই নেই, সেখানে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা নেয়া তার জন্য দুঃসাধ্য ব্যাপার। এজন্য দেশ বিদেশের সকল দানবীরদের কাছে এ মরমী সাধককে বাঁচাতে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য দিরাই প্রেসক্লাব ও ভাটিবাংলা বাউল একাডেমির পক্ষ থেকে সাহায্যের আবেদন করা হয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা-আব্দুল তোয়াহেদ, সঞ্চয়ী হিসাব নং-২৮৬০১০১০৭২৮১৩, পূবালী ব্যাংক, দিরাই শাখা, সুনামগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com