মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড
ধর্মপাশায় বিনয় ভূষণ তালুকদারের গণসংযোগ

ধর্মপাশায় বিনয় ভূষণ তালুকদারের গণসংযোগ

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের টিম সদস্য নির্বাচন পরিচালনা কমিটি ও সাবেক যুগ্ম-সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। উপজেলার জয়শ্রী, সানবাড়ি, বড়ই, সুখাইর রাজাপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলীহার, মোঃ শরীফ, তৌহিদুর রহমান, অসীম তালুকদার, আতাউর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, জয়শ্রী ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন, যুবলীগ সভাপতি গৌতম তালুকদার, গাবী গ্রামের তরিকুল ইসলাম, চন্দন তালুকদার, চয়ন তালুকদার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, গোলাম কাদির, মোঃ সেলিম, রফিকুল ইসলাম টিটু, মোঃ নজরুল, মোঃ জজ মিয়া, আব্দুল মোতালিব, ছাত্রলীগ নেতা জোবায়ের আহম্মেদ, মোঃ হিমেল মিয়া প্রমুখ। গণসংযোগকালে বিনয় ভূষণ তালুকদার ভানু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করতে হবে; নতুবা দেশ আরও ১০ বছর পিছিয়ে যাবে। তাই ইউনিয়ন নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করার জন্য ছুটে এসেছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মনোনীত করলে এই আসন তাকে উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com