বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

মৌলভীবাজারে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরন

খালেদ আহমদ, সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতামৌলভীবাজারে কাউয়াদিঘি হাওর পারের মানুষ গত ২ মাস দরে পানিবন্দি আছে। টানা ২ মাসে তাদের জন জীবন নাজেহাল হয়ে পরেছে।১১ আগষ্ট মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে জেলা প্রশাসন, মৌলভীবাজার-এর বাস্তবায়নে ও ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার জেলার উদ্যোগে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহমদের পরিচালনায় আখাইলকুড়া ইউনিয়নের বন্য দূর্গত ১শ দূর্গত মানুষের মাঝে ত্রান দিয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন খান, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার-এর সভাপতি মোহাম্মাদ আবু তাহের।
জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম বলেন, বন্যার পানিতে পানিবন্দি হয়ে আছে সাধারন মানুষ। সরকারী ত্রাণ সহযোগীতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান করেন। আজকে যারা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে বলে আমি মনে করি। এ সময় আরো উপস্তিত ছিলেন ব্রাক ব্যাংকের ব্যবস্থপক সাইফুল আলম, ঢাকা ব্যাংকের ব্যবস্থপক সদরুল ইসলাম সুয়েব, ইসলামী ব্যাংকের ব্যবস্থপক সাইয়েদুর রহমান, ইষ্টার্ণ ব্যাংকের সাজ্জাদুর রহমান টিটু, সাউথ ইষ্ট ব্যাংকের হারুনুর রশীদ প্রমুখ। প্রতি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, আলু,পিয়াজ ও লবণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com