শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
পুলিশের মিডিয়া উইংয়ের সদস্য শফি আহমদের উপর হামলার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

পুলিশের মিডিয়া উইংয়ের সদস্য শফি আহমদের উপর হামলার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা: সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের সদস্য শফি আহমদের উপর হামলার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন করা হয়েছে। ১৮ আগষ্ট শুক্রবার বেলা ১১টায় কুলাউড়া চৌমুহনী চত্ত্বরে আমরা মুক্তিযোদ্ধা সন্তান ও কুলাউড়ার বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক ময়নুল ইসলাম শামীম, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সম্পাদক এম. মছব্বির আলী, সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান আখই, প্রিয় কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক এ.কে.এম জাবের, সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, কাদিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুর রাজ্জাক, মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের আহবায়ক নোমান আহমদ, সদস্য সচিব বেলাল আহমদ, বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের আহবায়ক শাহজাজান আহমদ, সদস্য সচিব শুভ্র দেব, কুলাউড়া উপজেলা যুবলীগের সদস্য এম ছালিক আহমদ, উপজেলা তাঁতীলীগের সদস্য আল মামুন, কুলাউড়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সাহেদ আহমদ, সুলতান আহমদ, সাবেক ছাত্র নেতা হাসানুল হক।
বক্তারা বলেন, একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর সন্তান পুলিশের মিডিয়া উইংয়ের সদস্য শফি আহমদ ছাত্রলীগের হাতে যদি লাঞ্চিত হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কে? শোকের মাস আগষ্ট, আর ১৫ আগষ্ট জাতি যখন শোকসাগরে ভাসমান ঠিক সেই মূহুর্তে যদি ছাত্রলীগের নেতাকর্মীরা একজন মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলা চালায়, তাহলে আমরা কি ধরে নেব আমাদের স্বাধীনতা সার্বভোমত্ত হুমকির সম্মুখিন। আজ সারা বাংলাদেশে বিরোধী দলিয় নেতাকর্মীরা ৫-৭ জন অথবা ১০ জন মিছিল নিয়ে বের হলে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে। অথচ তাদের একজন সদস্যের উপর হামলার তিন দিন অতিবাহিত হওয়ার পরও তারা কেনো এতো নিরব?
উল্লেখ্য, ১৫ আগষ্ট মঙ্গলবার সকালে সিলেটের রিকাবীবাজারের একটি রেস্টুরেন্টের সামনে পুলিশ সদস্য শফি আহমদের উপর সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভির আহমদ সুমনসহ তার সহকর্মীরা হামলা চালায়। শফি কুলাউড়া পৌর এলাকার চাতলগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইদ্রিস আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com