শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দিরাইয়ে বিদ্যালয় ভবনে মাইক টাঙিয়ে যুবলীগের জনসভা অনুষ্ঠিত

দিরাইয়ে বিদ্যালয় ভবনে মাইক টাঙিয়ে যুবলীগের জনসভা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম২১ আগস্টের বোমা হামলার প্রতিবাদে অনুষ্ঠিত জনসভার মাইকের ছাতা বিদ্যালয়ের ভবনে দেয়ায় পড়ালেখায় ব্যাঘাত সৃষ্টি হলেও সে ব্যাপারে কর্তৃপক্ষ ছিলেন একেবারে উদাসীন। ঘটনাটি ঘটেছে সোমবার দিরাইয়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২১ আগস্ট বোমা হামলার প্রতিবাদে দিরাই উপজেলা যুবলীগের উদ্যোগে দুুপরে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি দিরাই পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানাপয়েন্টে এসে জনসভায় যোগ দেয়। উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সেক্রেটারি জুয়েল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কফিল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, ছাত্রলীগের সায়েল চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। বক্তারা ২১ আগস্ট বোমা হামলার ঘটনার নিন্দা জানান এবং বোমা হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার দাবি করেন।
এদিকে দিরাই উপজেলা যুবলীগের আয়োজিত প্রতিবাদ সভার একটি মাইকের ছাতা টাঙানো হয়েছে থানাপয়েন্টেস্থ দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম-দক্ষিণ কোণে। এ সময় বিদ্যালয় চালু থাকায় লেখাপড়ায় বিঘœ ঘটে বলে কয়েকটি সূত্র জানায়। এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ছাতাটি ছাদে দেয়ায় আওয়াজ বিদ্যালয়ের ভেতরে যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিরঞ্জন রায়ের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি মাইকের ছাতা টাঙানোর বিষয়টি জানেন না বলে জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com