মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
ছাত্র জমিয়ত সিলেট জেলার পরিচিতি সভা ও দায়িত্বগ্রহণ সম্পন্ন

ছাত্র জমিয়ত সিলেট জেলার পরিচিতি সভা ও দায়িত্বগ্রহণ সম্পন্ন

কে এম তাহমিদ হাসান, দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলা সংবাদদাতাশতাব্দীর প্রাচিনতম রাজনৈতিক কাফেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখা’র নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠান আজ দুপুর ২টা থেকে সিলেট নগরীর জেল রোডস্থ হোটেল ডালাস এর হল রোমে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র জমিয়তের সভাপতি এম সাইফুর রহমান এর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামীদ খান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রিয় নির্বাহী সদস্য ও জেলা সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রিয় জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগগঞ্জী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়গরী, মহানগর জমিয়ত নেতা মাওলানা সৈয়দ সালিম কাসিমী, মাওলানা আসরার উদ্দিন, মাওলানা ওলিউর রহমান খান, যুবননেতা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নজরুল ইসলাম, ছাত্রনেতা লুৎফুর রহমান, এমাদ উদ্দিন সালিম, রেজাউল করিম রাজু, বাহা উদ্দিন বাহার, শাহিদ হাতিমী, মুজাহিদুল ইসলাম, হাফিজ ফরহাদ, হাফিজ ফয়েজ উদ্দিন, ইয়াহয়া হামিদী, রুহুল আমীন, লুকমান হাকিম, মাহদী হাসান মিনহাজ, মারুফুল হাসান, হুসাইন আহমদ, হাসান বিন ফাহিম আব্দুল্লাহ আল মামুন, কবির আহমদ, ইমাদ উদ্দিন লাহিন, আব্দুল ওয়াদুদ বাবর, কে এম তাহমীদ হাসান, আবুল হাসানাত, রুহুল আমীন সিরাজী সহ জেলা ছাত্র জমিয়তের সাবেক ও বর্তমান দায়িত্বশীল ও সদস্যবৃন্দ। বিকাল ৪টায় উপস্থিত সবার দুপুরের লাঞ্চ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়ে নব নির্বাচিত কমিটির সকল দায়িত্বশীল বৃন্দের পরিচিতি পর্ব এবং প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ অতিথির বক্তব্য ও বিদায়ী সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হামীদ খান এর বক্তব্য এবং শেষে এম সাইফুর রহমান’র সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘটে। প্রচারে:: কে এম তাহমীদ হাসান, নির্বাহী সদস্য, ছাত্র জমিয়ত সিলেট জেলা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com