বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫০০ পিছ ইয়াবাসসহ আটক ১

সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউরা চা বাগান থেকে কুখ্যাত মাদক সম্রাট অমৃত লাল রবিদাশকে ৫০০ পিছ ইয়াবাসসহ আটক করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল। মঙ্গলবার (২২ আগষ্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল তাকে আটক করে। অমৃত লাল রবিদাস অরপে অমৃত ভাড়াউড়া চা-বাগানের মৃত তাপেশ্বর লাল রবিদাস-এর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে জানানো হয়, র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে একজন শারীরিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধকতাকে পুঁজি করে সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধোঁকা দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিল। অত্র এলাকায় সে সবচেয়ে বড় মাদক ব্যাবসায়ী বলে স¦ীকৃত। তার বিরুদ্ধে একই শ্রীমঙ্গল থানায় ৬টির অধিক মামলা রয়েছে। এছাড়া মাদক সংক্রান্তে প্রচুর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। গ্রেফতারের কয়েকদিন পূর্বেই সে জেল থেকে ছাড়া পায় এবং মুক্তি পেয়ে পুরোদমে মাদক ব্যাবসা শুরু করে। তার বাম পায়ে কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করে। কৃত্রিম পায়ের অজুহাতে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করিয়া যুব সমাজকে ধ্বংস করছে। সে একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাকে গ্রেফতার করায় এলাকার জনগন স্বস্তি প্রকাশ করেছে। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com