শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাইয়ে শিলংতীর খেলার আসরে ডিবির হানায় সিলেট শহরের নিয়ন্ত্রকসহ ১০ জন গ্রেফতার

দিরাইয়ে শিলংতীর খেলার আসরে ডিবির হানায় সিলেট শহরের নিয়ন্ত্রকসহ ১০ জন গ্রেফতার

আমার সুরমা ডটকমদিরাই পৌরসদরের ভারতীয় শিলং তীরের খেলার আসর থেকে ১০ জন জোয়াড়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার বিকাল ৫টায় দিরাই বালুর মাঠের আসরে আকস্মিক হানা দিয়ে সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সিলেট বিভাগীয় তীরখেলা আসরের নিয়ন্ত্রক দিরাই পৌরসদরের গোলাপনগর গ্রামের শহিদুল ইসলাম (৪০), দিরাই উপজেলা যুবলীগ নেতা বাগবাড়ি গ্রামের কামরুল ইসলাম (৪০), গোলাপনগরের রহমত আলী (৩৮), ইমরুল হক (৩৩), শামীম আহমদ (২৩), ছানী মিয়া (২৪), সুজানগরের জাকারিয়া হোসেন (২৭), রফিক উদ্দীন (৪০), নবীগঞ্জের রামপুর গ্রামের হোসাইন (৩৫)। জানা যায়, সিলেট শহরে অবস্থান করে বিভিন্ন জেলা ও উপজেলায় তীর খেলার আসরের নিয়ন্ত্রণ করে আসছে শহিদুল। সে কিছুদিন পূর্বে সিলেট র‌্যাবের হাতেও গ্রেফতার হয়। কয়েকদিনের মাথায় আবার ছাড়া পেয়ে যায়। গত ৩/৪ মাস যাবৎ দিরাইয়ে শহিদুলের নিয়ন্ত্রণে উপজেলা যুবলীগ নেতা কামরুল, দুদুর মাধ্যমে ৩টি আসর পরিচালিত হয়। এই তীর খেলার আসরে দিরাইয়ের উঠতি বয়সের যুবকরা জড়িত হয়ে সর্বস্ব হারাচ্ছে। বিশেষ করে কম বয়সের রিকসা চালক, সেলুন কর্মচারী, গাড়ি চালকসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই খেলায় জড়িত হয়ে পড়ে। ইতিপূর্বে দিরাই থানা পুলিশ চিহ্নিত আসরগুলিতে হানা দিয়ে কয়েকজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে সাজা দেয়া হয়। এ সময় আটকৃতদের জিজ্ঞাসাবাদে যুবলীগের কয়েকজন নেতার নিয়ন্ত্রণে এসব আসর পরিচালিত হয় বলে জানা যায়। সুনামগঞ্জ ডিবি পুলিশের এএসআই মোঃ মামুন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই পৌরসদরের বালুর মাঠে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি কাজী মুক্তাদির হোসেন জানান, গ্রেফতারকৃতদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com