শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ): গ্রীণ ভিউ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঐ এলাকার গরীব ও অসহায় বন্যার্থদের মধ্যে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রীণ ভিউ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ তৌফিকুল আলম বাবলু, সিলেট সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মোঃ তমির হোসেন চৌধুরী, পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, গ্রীণ ভিউ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার সদস্য মুজাহিদুল ইসলাম শরীফ, রাফিউল করিম মাসুম, তানসেন তালুকদার, মিজানুর রহমান, মিনহাজ হিরা প্রমুখ। চাল, ডাল, তেল, আটা, আলু, চিনি, লবন, পিয়াজ সর্বমোট ১০ কেজির একটি ত্রাণ ব্যাগ প্রায় শতাধিক বন্যার্থদের মধ্যে বিতরণ করা হয়।