শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ছাতকে খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক

ছাতকে খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক

বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতক উপজেলা খেলাফত মজলিসের দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাউয়াবাজার নুরে মদীনা কিন্ডার গার্টেনে উপজেলা সভাপতি মাওলানা আখতার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে খেলাফত মজলিসের উপজেলা শাখার অধিনস্থ সকল ইউনিয়ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে দাওয়াতের গুরুত্ব সম্পর্কে দারসে কোরআন পেশ করেন জাউয়া দারুল হাদীস মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা সাঈদ আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেদ্দা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, মক্কা মহানগর শাখার সহ-সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শাখার সহ-সভাপতি কেএম আমির আলী, মাওলানা সালেহ আহমদ ও মাওলানা জসিম উদ্দিন, সহ-সম্পাদক মাওলানা আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক কেএম মোশাহিদ আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা কাওছার আহমদ, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, নির্বাহী সদস্য মাওলানা আবু সুফিয়ান। বক্তব্য রাখেন উত্তর খুরমা ইউনিয়ন সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক মুফতি সা’দ আহমদ, সহ-সভাপতি মাওলানা সালেহ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর, জাউয়া ইউপি সহ-সভাপতি এহিয়া আহমদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ফয়জুল আমীন, দক্ষিণ খুরমা ইউপি সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা এহসান আহমদ, সিংচাপইড় ইউপি সভাপতি আমরুজ আলী, সাধারণ সম্পাদক হাফেজ আমিরুল ইসলাম, চরমহল্লা ইউপি সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, ভাতগাঁও (পূর্ব) ইউপি সভাপতি মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, ভাতগাঁও (পশ্চিম) ইউপি সভাপতি আবদুল আলীম, আঙ্গুর আলী, মাওলানা সাজ্জাদ আহমদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com