শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
এমসি ও সরকারী কলেজের দশ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্ভোধন করলেন শিক্ষামন্ত্রী

এমসি ও সরকারী কলেজের দশ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্ভোধন করলেন শিক্ষামন্ত্রী

আমার সুরমা ডটকমসিলেট এমসি ও সরকারী কলেজের দশ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুর ২টায় এমসি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করার মাধ্যমে এমসি ও সরকারী কলেজের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর কার্যক্রম শুরু করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর এমসি কলেজ ক্যাম্পাসের পুকুরের উত্তর পাশে সাড়ে তের কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ, শিক্ষা মন্ত্রনালয়ের প্রধান প্রকৌশলৌ দেওয়ান মোহাম্মদ হানজালা, এমসি কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, সিলেট শিক্ষা বোর্ড কর্মকর্তা গোলম কিবরিয়া তফাদার, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগ সেক্রেটারী শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

বিকাল ৩টায় সিলেট সরকারী কলেজে দশ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে কলেজ অডিটোরিয়ামের শোকসভায় অংশ নেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী সরকারী কলেজে অাধুনিক দশ তলা একাডেমিক ভবন নির্মাণ, অডিটোরিয়াম ও ছাত্রাবাস সংস্কারে উন্নয়ন কাজে ১৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দের কথা ঘোষণা দেন। সিলেট সরকারী কলেজে পাঁচটি বিষয়ে অনার্স চালুর অানুষ্ঠানিক ঘোষনা দেন শিক্ষামন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com