বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

ছাতকের ধারণবাজারে আ’লীগের পৃথক কর্মসূচি

বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকের আ’লীগের বিবদমান দু’গ্রুপে পৃথক কর্মসূচিতে উত্তপ্ত ছিল ধারণবাজার এলাকা। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমর্থকরা সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শনিবার উত্তর খুরমা ইউপি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউপি আ’লীগ সভাপতি আরশ আলী খান ভাসানীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এড. সায়াদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী হাজি ইছাক আলী মহাজন, ইউপি আ’লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক সুরাব আলী। উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ফিরোজ আলী, ছাদ উদ্দিন, মৃদুল মিয়া, আজিজুর রহমান আজিল, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, আল-আমিন, ছইল মিয়া প্রমুখ। শোকসভা চলাকালে এমপি মানিক সমর্থকরা ইউপি চেয়ারম্যান সাহেলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় সর্বত্র চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ধারণবাজারে আতংক ছড়িয়ে পড়লেও অবশেষে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দু’টি কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com