সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা-নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে জমিয়তের মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা-নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে জমিয়তের মানববন্ধন

মুহাম্মদ আব্দুল বাছির সরদার/আবিদুর রহমান: সুনামগঞ্জের দিরাইয়ে মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গা মুসলমানদেরকে গণহত্যা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন ক্বাসিমীর পরিচালনয় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ। বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুল হক চৌধুরী, মাওলানা আব্দুল কাহহার, মাওলানা ইলিয়াছ আহমদ, হাফিজ মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা লোকমান আহমদ, মাওলানা আবিদুর রহমান, হাফিজ শাব্বির আহমদ সরদার প্রমুখ। বক্তারা জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করা এবং বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com