রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
বাংলাদেশ সরকারের যাকাত তহবিল থেকে জামালগঞ্জে নগদ অর্থ বিতরণ

বাংলাদেশ সরকারের যাকাত তহবিল থেকে জামালগঞ্জে নগদ অর্থ বিতরণ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ সরকারের যাকাত তহবিল থেকে সুনামগঞ্জ ইফার কর্মরত কর্মকর্তাগণ হতদরিদ্র,শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মঝে যাকাতের নগদ অর্থ বিতরণ করেন। এতে সভাপতিত্ত্ব করেন মাওঃ সিরাজুল ইসলাম মডেল কেয়ার টেকার ইসলামি রিসোর্স সেন্টার জামালগঞ্জ। উলামালীগ সভাপতি ও ইফার সাধারণ কেয়ার টেকার মাওঃ আব্দুল আওয়াল’র সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল হাসান। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সাংবাদিক ফোরাম’র সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার। বিশেষ মেহমান হিসেবে ছিলেন কুকড়াপশি দশগ্রাম মহিলা মাদরাসার মুহতামিম মাওঃ আলী আকবর, ভীমখালী কামলাবাজ মাদরাসার প্রিন্সিপাল মাওঃ তাজমাহমুদ, ছেলাইয়া হাজীপাড়া মহিলা মাদরাসার মুহতামিম মাওঃ আব্দুল গাফফার,

মোঃ আবুল কালাম জাকারিয়া প্রমুখ। সকল বক্তাই ইসলামিক ফাউন্ডেশন ও বঙ্গবন্ধুর কার্যক্রম সম্পর্কে আলোচনা পেশ করেন। আলোচনা শেষে ১০০ শত হতদরিদ্র, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মাঝে বাংলাদেশ সরকারের যাকাত তহবিল থেকে  ৫০০ শত করে নগত টাকা তাদের হাতে তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com