সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
দক্ষিণ সুনামগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন-এর আহবায়ক কমিটি গঠিত

দক্ষিণ সুনামগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন-এর আহবায়ক কমিটি গঠিত

এম এম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন-এর আহবায়ক কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রবীন মুরুব্বী ও সমাজ সেবক সৈয়দ সবুর আলীর সভাপতিত্বে ও হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ-এর সদস্য ওবায়দুল হক মিলন’র পরিচালনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ-এর যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুগ্ম-আহবায়ক ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সদস্য সালেহীন চৌধুরী শুভ, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারন স¤পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, সাবেক প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মালেক পীর চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাস সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ব্যবসায়ী জসিম উদ্দিন, জিয়াউর রহমান, সাংবাদিক মহিম উদ্দিন, সাংবাদিক নুরুল হক, ত্বোহা মির্জা, কৃষক এনামুল করিম প্রমুখ।
সভায় হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন-এর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখায় সৈয়দ সবুর আলীকে আহবায়ক ও রাধিকা রঞ্জন তালুকদার, ধীরেন্দ্র পাল, জিয়াউর রহমান, মহিম উদ্দিন ও ওবায়দুর হক মিলনকে সদস্য সচিব করে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com