মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
নজীর বিহীন ঘটনা : শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদে আরো ৮০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নজীর বিহীন ঘটনা : শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদে আরো ৮০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

ssssss_92877

আমার সুরমা ডটকম : নজীর বিহীন ঘটনার মধ্য দিয়ে আবারো দেশে রাজনৈতিক প্রতিহিংসার চর্চ্চা চলছে। আরও আট মামলায় সাংবাদিক শওকত মাহমুদের ৮০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। রোববার ঢাকার সিএমএম আদালতে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলাগুলোতে দশদিন করে মোট ৮০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। মামলাগুলোর মধ্যে রয়েছে পাঁচটি পল্টন থানার ও তিনটি মতিঝিল থানার মামলা। এ আট মামলাসহ এ পর্যন্ত ১২টি মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার দেখানো হয়েছে।

সাংবাদিক নেতা শওকত মাহমুদের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে গত ১৮ আগস্ট আটক করা হয়।
রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তাকে চার্জশিট হয়ে যাওয়া যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর তিনটি মামলা ও রমনা থানার হত্যা এবং বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
গত ১৯ আগস্ট শওকত মাহমুদকে আদালতে হাজির করে রমনা থানার মামলায় দশদিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি পুলিশ। আদালত শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করলে সেদিনই রিমান্ডে নেওয়া হয় তাকে। শনিবার তার রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com