বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

মিয়ানমারের ফের আকাশসীমা লঙ্ঘন

আমার সুরমা ডটকম: মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার ফের আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর মিয়ানমারের ড্রোন ও হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় অং মিন্টের হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগ) মঞ্জুরুল করিম খান চৌধুরী।

মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক তৎপরতায় গভীর উদ্বেগ জানিয়েছে এবং সার্বভৌমত্ব বিনষ্টের এ ধরনের তৎপরতা ভবিষ্যতে যাতে না হয় এ জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ। মিয়ানমারকে সতর্ক করে দিয়ে বাংলাদেশ আরও বলেছে, উস্কানিমূলক এ অপতৎপরতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এর আগে ২৭ ও ২৮ আগস্ট এবং সেপ্টেম্বরের ১ তারিখে কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের হেলিকপ্টার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com