বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দিরাইয়ে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত

দিরাইয়ে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসী সরকার কর্তৃক জাতিগতভাবে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ দিরাই উপজেলা শাখা ও দুপুর ১টায় বাংলাদেশ ইসলামী আন্দোলন দিরাই উপজেলা শাখা স্থানীয় থানা পয়েন্টে মানববন্ধন কর্মসুচি পালন করে। দুপুর ২টায় দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনয়া মাদরাসার উদ্যোগে মাদরাসা ক্যাম্পাস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও জামেয়ার ছাত্র আসাদ আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শায়েখ মাওলানা সাদিকুর রহমান, মাওলানা মাহবুবুল হক চৌধুরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা মাছুম আহমেদ, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ। শান্তিতে নোবেল বিজয়ী মায়ানমারের রাষ্ট্রপ্রধান অং সাং সুচিকে বিশে^ অশান্তি সৃষ্টিকারী উল্লেখ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অন্যথায় সমস্ত মুসলমানদের নিয়ে মায়নমারের বৌদ্ধ সন্ত্রাসী জাতির বিরোদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বাধীন আরাকন রাষ্ট্র প্রতিষ্ঠা করে রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেয়া হবে। দেশের সরকার প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আপনি সহযোগিতা করলে এ দেশের লক্ষ কোটি মুসলামান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আরাকন স্বাধীন করে আসবে, এজন্য আমরা প্রস্তুত রয়েছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com