সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
সুনামগঞ্জে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট-এর অভিযানে ১০ প্রতিষ্ঠানে জরিমানা

সুনামগঞ্জে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট-এর অভিযানে ১০ প্রতিষ্ঠানে জরিমানা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সারা বাংলাদেশে একযোগে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল-এর নির্দেশনায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ এর আলোকে মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ওয়েজখালীস্থ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমির আলীকে ১ হাজার টাকা, জাহিদ হাসানকে ১ হাজার টাকা, আজিজুল হককে ২ হাজার ৫শত টাকা, ছাব্বির আহমদকে ২ হাজার টাকা, আয়না মিয়াকে ১ হাজার টাকা, আল আমিনকে ১ হাজার টাকা, নতুন বাস টার্মিনালের দুইটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী তন্ময় দেবকে ১ হাজার টাকা, দোলাল আহমদকে ৫শত টাকা। এছাড়াও সতর্কতামূলক সাইন না থাকায় পুরাতন বাস টার্মিনালে অবস্থিত দুইটি ব্যবসা প্রতিষ্ঠান যথাক্রমে শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার আলাল মিয়াকে ৫শত টাকা, সৌদিয়া বাস কাউন্টারের ম্যানেজার রাসেলকে ৫শত টাকা সর্বমোট ১১ (এগার) হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদের নেতৃত্বে ও সিভিল সার্জন কার্যালয় সুনামগঞ্জের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার ও প্রসিকিউশন কর্মকর্তা মোঃ ওমর ফারুকের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ-এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকারসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রসিকিউশন কর্মকর্তা ও আরডিএসএর নির্বাহী পরিচালক প্রতিটি দোকানীকে ও উপস্থিত ব্যক্তিবর্গকে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারে ক্ষতিকর দিকসমূহসহ গণসচেতনতা তৈরীর উপর কথা বলেন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জরিমানা প্রদানকারী ব্যক্তিদের আইনী বিধিবিধান অনুযায়ী ব্যবসা পরিচালনা করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com