সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
জামায়াতের আমির মকবুল-সেক্রেটারি শফিকুরসহ গ্রেফতার ৯

জামায়াতের আমির মকবুল-সেক্রেটারি শফিকুরসহ গ্রেফতার ৯

আমার সুরমা ডটকমগোপন বৈঠক থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয়জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ৩ নম্বর বাসায় রাষ্ট্রবিরোধী যড়যন্ত্রের বৈঠকে বসেছিলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী।

ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায়। এ সময় দলটির আমির ও সেক্রেটারি জেনারেলসহ অন্তত নয়জনকে গ্রেফতার করা হয়। সূত্রটি আরও জানায়, আটককৃত নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। ডিবির মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ওসি কোনো কথা বলতে রাজি হননি।

-যুগান্তর অনলাইন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com