বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বিশ্বম্ভরপুরে বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন

বিশ্বম্ভরপুরে বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুর উপজেলার সকল বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত তারিখ রবিবার (৮ অক্টোবর) মধ্যাহ্নে উপজেলা গার্লস হাইস্কুলে উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু। কাটাখালী হাইস্কুলের সহকারি শিক্ষক আব্দুল আলীর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন সাতগাঁও শাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন কলাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুন্নুর, মডেল গার্লস হাইস্কুলের সহকারি শিক্ষক শাহ আলম প্রমূখ। উপজেলার ৯টি উচ্চ বিদ্যালয় ও ৩টি বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারী নিয়ে পূর্ণঃগঠিত ৫ বছর মেয়াদী উক্ত কমিটির সভাপতি সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাটাখালী উচ্চ বিদ্যালয়ের আব্দুল আলীসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com