বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
রোহিঙ্গা ইস্যুতে সূচি নীরব কেন, প্রশ্ন ওআইসি মহাসচিবের

রোহিঙ্গা ইস্যুতে সূচি নীরব কেন, প্রশ্ন ওআইসি মহাসচিবের

file (52)আমার সুরমা ডটকম : রোহিঙ্গা ইস্যুতে নীরব ভূমিকা পালন করায় মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সূচির কঠোর সমালোচনা করেছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি। আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, মিয়ানমারের মুসলিমদের নিজস্ব জাতিসত্ত্বাসহ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যা খুবই উদ্বেগের বিষয়। কিন্তু এক্ষেত্রে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নেত্রী অং সান সূচির নীরব ভূমিকা পালন করেছেন। এটা তার মতো নেতার কাছ থেকে কখনও কাম্য নয়। রোহিঙ্গা ইস্যুতে ওআইসি উদ্বিগ্ন জানিয়ে মাদানি বলেন, আমরা বিষয়টি মিয়ানমার সরকারের কাছে বারবার তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু তারা কারো কথা শুনতে চাইছে না।
আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে বিষয়টি নিয়ে ওআইসি আলোচনা করছে উল্লেখ করে তিনি বলেন, আশা করছি আসিয়ানভুক্ত (দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ জাতির জোট) দেশগুলো রোহিঙ্গা ইস্যুতে আরো সরব ভূমিকা পালন করবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ওআইসি মহাসচিব। বৈঠক সম্পর্কে মাদানি বলেন, ওআইসিকে কীভাবে আরো কার্যকর সংস্থা হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়ে কথা হয়েছে। ওআইসির আগামী সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মাদানির সাথে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মার রাজনৈতিক ঐক্যে ওআইসির মূলনীতি ও এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সংস্থাভুক্ত দেশগুলোর সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। সদস্যভুক্ত দেশগুলোর উন্নয়ন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় ওআইসি মহাসচিবের সক্রিয় ভূমিকা আশা করেন মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলোর উদ্বেগ সম্পর্কে ওআইসিকে কার্যকর মুখপাত্রের ভূমিকা পালন করতে হবে এবং এসব ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com