শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের

ইসলামের পথে পাকিস্তানি অভিনেত্রী

আমার সুরমা ডটকম ডেস্কশোবিজ অঙ্গন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী এবং টিভি হোস্ট নূর বুখারী (৩৫)। সম্প্রতি হিজাব পরা কয়েকটি ছবি প্রকাশ করেন নূর বুখারী। জনপ্রিয় এই অভিনেত্রী নিশ্চিত করেছেন- তিনি ভবিষ্যতে কোনো সিনেমা বা টিভি শো করবেন না। মাত্রই কয়েক সপ্তাহে আগে নূরের চতুর্থ স্বামী গায়ক ওয়াহিদ হামিদ আলী খানের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি এই সিদ্ধান্তটি নিলেন।

নূর বুখারী বলেন, ‘আমি এমন একটি সময় অতিক্রম করছিলাম; যেটি মানসিক আঘাত এবং অন্যান্য কষ্টের সঙ্গে জড়িত। আমি এ সম্পর্কে আর ভাবতে চাই না।’ নূর বলেন, ‘ইসলামের পথে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ট হওয়ার বিষয়টি আপনি চাইলেই বাছাই করে নিতে পারেন না, বরং আল্লাহই আপনাকে পছন্দ করে নেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে পছন্দ করেছেন।’

নূর বুখারী এখন নিয়মিত হিজাব পরছেন। হিজাব ছাড়া ঘর থেকে বাইরে হন ন। নূর ২০০০ সালে শান শহিদের বিপরীতে মুজে চান চাহিয়া ছবিতে অভিনয় করে পাকিস্তানের শীর্ষ অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন। এরপর টানা কয়েক বছর তার অভিনয় করা একাধিক সিনেমা ব্যবসা সফল হয়। এ ছাড়া নূর নাট্য শিল্পের সঙ্গে জড়িত উফ ইয়াহ লারিকিয়ান এবং মেরে আগনে মেইন এর মতো প্রকল্পগুলোতে কাজ করেছেন। তিনি টিভি অনুষ্ঠান মনিং শো উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি বলেন, ‘আমি একজন পরিবর্তিত নারী। আমার দর্শনসমূহও পরিবর্তিত হয়েছে। আমার পরিশ্রম আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে এবং আমি আমার এই রূপান্তর সবার সঙ্গে ভাগ করে নেয়া্র পাশাপাশি এই পথ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই। আমি ধর্মীয় অনুষ্ঠান করবো। বিশেষত ইসলামিক প্রক্রিয়ার মধ্যে ইসলাম গ্রহণ সম্পর্কে শিখব।’

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com