বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
পানির চাহিদা পূরণ করবে যে ৯ খাবার

পানির চাহিদা পূরণ করবে যে ৯ খাবার

orang_93393

আমার সুরমা ডটকম ডেক্স : বিশেষজ্ঞরা দিনে অন্তত আট গ্লাস পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন। এতে শরীর আর্দ্র থাকে। তবে গরমের মধ্যে এটুকু পানি পর্যাপ্ত নয়। শরীর তখন আরো বেশি পানি চায়। কিছু খাবার রয়েছে যেগুলোতে পানির মাত্রা বেশি থাকে। এগুলো পানির চাহিদা অনেকটাই পূরণ করে শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। ফ্যাশন ম্যাগাজিন ভোগ জানিয়েছে এ ধরনের কিছু খাবারের কথা।
১. মুলা : মুলার ৯৬% পানি। ঝাঁঝালো গন্ধ এবং চমৎকার রঙের জন্য বিভিন্ন ধরনের সালাদ বানানোর জন্য মুলা ব্যবহার করা হয়। এছাড়া রান্নাতেও মূলা ব্যবহৃত হয়। এরমধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ক্যাটেচিন এবং রিবোফ্ল্যাবিন; যেটা প্রোটিন, চর্বি ও কার্বোহাইড্রেটকে ভাঙতে এবং দেহে শক্তি জোগাতে সাহায্য করে।
২. ধুন্দুল : ধুন্দুলের মধ্যে ৯৫% পানি রয়েছে। গরমের দিনে খাওয়ার জন্য একটি চমৎকার সবজি। ধুন্দুল পটাশিয়াম ও ফলেটের ভালো উৎস। এগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়।
৩. বেল পিপার বা ক্যাপসিকাম : এরমধ্যে ৯২% পানি রয়েছে। কেবলমাত্র খাবারকে সুন্দর গন্ধের করা এবং রঙিন করা ছাড়াও শরীরের আর্দ্রতা ধরে রাখার জন্য অন্যতম খাবার এটি। এরমধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি, ভিটামিন বি১, বি৬ এবং ফলিক এসিড। এই সবকিছুর সমন্বয় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।
৪. গাজর : গাজরে ৮৭% পানি রয়েছে। পানি ছাড়াও গাজর বেটা ক্যারোটিনের চমৎকার উৎস। এটা কেবল তারুণ্যই ধরে রাখেনা, ফুসফুসের সমস্যা এবং মুখগহ্বরের ক্যানসার রোধ করতে সাহায্য করে।
৫. ব্রকলি : ৮৯% পানি রয়েছে এতে। ব্রকলিতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, আঁশ, ক্যালসিয়াম।
৬. শসা : শসায় রয়েছে ৯৬% পানি। এটাকে কাঁচা সালাদ হিসেবে বা স্যুপ বানিয়েও খাওয়া যেতে পারে। এরমধ্যে রয়েছে থায়ামিন এবং ক্যাফিক এসিড যা সুন্দর ত্বকের জন্য ভালো এবং প্রদাহ দূর করে।
৭. তরমুজ : এরমধ্যে ৯২% পানি। ভিটামিন এ, বি৬, সি, লাইকোপিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও এমাইনো এসিডের ভালো উৎস। এছাড়া এতে পটাশিয়াম ও সামান্য পরিমাণ সোডিয়াম রয়েছে। তরমুজ দেহের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।
৮. আম : আমের মধ্যে ৮৪% পানি রয়েছে। একে ফলের রাজা বলা হয়। এরমধ্যে রয়েছে ভিটামিন এ, বি৬ এবং সি রয়েছে যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে দেহকে শক্তিশালী করে।
৯. কমলা : কমলায় ৮৭% পানি রয়েছে। কমলা ভিটামিন সি-এর বেশ ভালো উৎস। শরীরের পানির চাহিদার অনেকটাই পূরণ করে কমলা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com