বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
বিশ্বম্ভরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর দিবাগত রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত হালাবাদী গ্রামের বিবাহিত ও অবিবাহিত এই দুই ব্যাতিক্রমী টিমের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হালাবাদী গ্রামসহ পার্শ্ববতী গ্রামের প্রায় হাজার খানেক দর্শক উপস্থিত থেকে এই ঐতিহ্যবাহী খেলার খেলোয়ারদের উৎসাহ দেন এবং উক্ত খেলাটি খুব আনন্দের সহিত উপভোগ করেন। জানা যায়, বিবাহিত দলের দলনেতা আনোয়ার হোসেন ও অবিবাহিত দলের দলনেতা মোঃ বুরহান উদ্দিন। আনোয়ার হোসেন বলেন, আমরা ছোটকালে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাতাম। এখনকার ছেলেমেয়েরা প্রায় ভুলেই গেছে। তারা পাঠ্য বইয়ের পাতায় এই ঐতিহ্যবাহী খেলা সর্ম্পকে জানতে পারে। তাই আমরা এই খেলার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার সাথে পরিচিত করতে চাই। খেলায় বিজয়ী হয়েছে বিবাহিত দল। পুরস্কার হিসেবে প্রত্যেক খেলোয়ার ১টি করে সাবান উপহার পান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com