রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
রাজনের নামে নগরীতে লটারির টিকিট বিক্রি, আটক ২

রাজনের নামে নগরীতে লটারির টিকিট বিক্রি, আটক ২

আমার সুরমা ডটকম :

সিলেটের আলোচিত শিশু সামিউল ইসলাম রাজনের নাম ভাঙিয়ে লটারির টিকিট বিক্রি করা কালে ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কোনো ধরনের অনুমতি না ছাড়াই কেএস এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান টিকিট বিক্রির নামে প্রতারণা করায় নগরীর সুরমা মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-নগরীর কুয়ারপাড় ৭৭ নম্বর বাসার বাসিন্দা মৃত নেছার আহমদের ছেলে মামুন (২৪) ও মতিয়ার (২৫)। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে নগরীর তালতলাস্থ কেএস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নির্মমভাবে খুন হওয়া রাজনের নাম ভাঙিয়ে দুটি রিকশা দিয়ে লটারির টিকিট বিক্রি করছিল। প্রতি টিকেটের মূল্য নিচ্ছিল ২০ টাকা করে। লটারি বিজয়ীদের মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হবে বলেও তারা ঘোষণা দিচ্ছল। এর মধ্যে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ১৪ ইঞ্চি টেলিভিশন, তৃতীয় পুরস্কার একটি বাইসাইকেল, চতুর্থ পুরস্কার ১০টি মোবাইল ও পঞ্চম পুরস্কার একটি ফিল্টার। টিকিট বিক্রির কাজে ব্যবহৃত দুটি রিকশাসহ মাইক জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন নজরুল। রাজনের নাম ভাঙিয়ে লটারি বিক্রির ব্যাপারে তার (রাজনের) বাবা আজিজুর রহমান বলেন, ‘আমার ছেলের নাম ভাঙিয়ে যে বা যারা টাকা তুলছে তাদের আমি চিনি না। এটা একটি প্রতারণা। এসব প্রতারণাকারীদের আটক করতে হবে। কারণ আমি কোনো টাকা চাই না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com