বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
দিরাইয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

দিরাইয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

আমার সুরমা ডটকমদিরাইয়ে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে একজন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দিরাই থানা পুলিশ ও এলাকাবাসির সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনি গ্রামের মৃত আব্দুছ ছত্তারের ছেলে আব্দুল হান্নান ওরফে রাষ্ট্র মিয়া (৪০) ও দুলাল মিয়া (২৭), চানফর আলীর ছেলে সাহেদ আলী (৩০) ও মাসাদ আলী (১৮), সোনাফর আলীর ছেলে পাষাণ আলী (২২), আব্দুল গফুরের ছেলে বুনিয়ামিন মিয়া (২৮) ইউনিয়নের হঠামারা মৌজার ছব্দা হাওরে মাছ ধরতে যায়। এ সময় পার্শ্ববর্তী খাগাউড়া গ্রামের শৈলেন তালুকদার, চন্দন মজুমদার, স্বপন তালুকদার ও রাজেন্দ্র তালুকদারের নেতৃত্বে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে নৌকা থেকে ফেলে দেয়। আহতদের আর্ত চিৎকারে পাশে থাকা অন্য মাছ ধরার নৌকার লোকজন সেখানে উপস্থিত হয়ে মুমূর্ষূ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে আব্দুল হান্নান বাদে সবাইকে পাওয়া গেলেও নিখোঁজ থাকায় তাকে কেউ উদ্ধার করতে পারেনি। শনিবার সকালে জেলার জামালগঞ্জ উপজেলার ছব্দা হাওরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে জামালগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার ইন-চার্জ মোস্তফা কামাল জানান, এ ঘটনায় সন্দেহ জনকভাবে চার জনকে আটক করা হয়েছে, তবে তাদের নাম তিনি উল্লেখ করেন নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com