শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দিরাইয়ে সমাপনী পরীক্ষায়ও ছাত্রী সংখ্যা বেশি

দিরাইয়ে সমাপনী পরীক্ষায়ও ছাত্রী সংখ্যা বেশি

আমার সুরমা ডটকম: এবারের অনুষ্ঠিত স্কুল ও মাদরাসার সমাপনী পরীক্ষায় দিরাই উপজেলার ১১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ২১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ছাত্র ২ হাজার ৩০২ জন ও ছাত্রী ২ হাজার ৯০৯ জন। দিরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ১৫টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৬টি, মোট পরীক্ষার্থী ৪ হাজার ৭৯৮ জন, এরমধ্যে ছাত্র ২ হাজার ৯৭ জন ও ছাত্রী ২ হাজার ৭০১ জন; ইবতেদায়ি মাদরাসা ৮টি, তাতে পরীক্ষার্থী ২৭৭ জন, এরমধ্যে ছাত্র ১৪১ জন ও ছাত্রী ১৩৬ জন ও কিন্ডারগার্টেন ১০টির পরীক্ষার্থী ১৩৬ জন, এরমধ্যে ছাত্র ৬৪ জন ও ছাত্রী ৭২ জন পরীক্ষা দিচ্ছে। সূত্র মতে, রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়, রাজানগর উচ্চ বিদ্যালয়, গচিয়া সামছুদ্দিন-সিকন্দর উচ্চ বিদ্যালয়, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়, সরমঙ্গল আলোর দিশারী উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, মাটিয়াপুর মডেল উচ্চ বিদ্যালয়, রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়, জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়, ধল পাবলিক উচ্চ বিদ্যালয়, হাতিয়া উচ্চ বিদ্যালয়, ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় ও দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দিরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুল হালিম জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে যাবতীয় প্রস্তুতি ছিল সন্তোষজনক, নকলমুক্ত পরীক্ষা নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com