সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ব্রিটেনের সর্বকনিষ্ঠ কাউন্সিলর সিলেটি কন্যা শরিফাহ

ব্রিটেনের সর্বকনিষ্ঠ কাউন্সিলর সিলেটি কন্যা শরিফাহ

আমার সুরমা ডটকম ডেস্কমাত্র ১৮ বছর বয়সে সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে ব্রিটেনে চমক সৃষ্টি করেছেন বাংলাদেশের সিলেটি কন্যা শরিফাহ রহমান। গত সপ্তাহে অনুষ্ঠিত নর্থ-ইস্ট ইংল্যান্ডের ডারলিংটন বার কাউন্সিলের উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। লেবার পার্টির প্রার্থী হিসেবে ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে স্থানীয় রেড হল এবং লিংফিলড ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন শরিফাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টোরি পার্টির জোনাথন ডালস্টন। অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন- লিবারেল ডেমোক্রেটস দলের হ্যারি লংমুর (১১ ভোট), গ্রিন পার্টির মাইকেল ম্যাকটিমনি (২০ ভোট) এবং সাবেক ইউকিপ কর্মী স্বতন্ত্র প্রার্থী কেভিন ব্রা পেয়েছেন (৪৬ ভোট)।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর শরিফাহকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এমপি জেনি চাপম্যান ও এন্ড্রু গাইন। আর শুক্রবার (২৪ নভেম্বর) তাকে অভিনন্দন জানান ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী।

এত কম বয়সে রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে শরিফাহ ব্রিটেনের দৈনিক গেজেট লাইভকে দেওয়া সাক্ষাতকারে জানান, অতীত অভিজ্ঞতা ও সংগ্রামের গল্পগুলোই তাকে রাজনীতিতে নিয়ে এসেছে। কয়েক মাস আগে প্রকাশিত ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফলেও ঈর্ষণীয় সফলতা অর্জন করেন শরিফাহ।

উল্লেখ্য, শরিফাহ’র জন্ম ও বেড়ে ওঠা ডার্লিংটন শহরে। বাবা লোকমান খানের দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার বরমরা গ্রামে। সাত ভাইবোনের মধ্যে শরিফাহ সবার ছোট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com