শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে এক প্রভাষক নিহত

ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে এক প্রভাষক নিহত

ধর্মপাশা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশায় বাড়ির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতার জের ধরে আবু তৌহিদ জুয়েল (৪০) নামের এক প্রভাষক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি সেলবরষ ইউনিয়নের কায়িয়াম গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে প্রভাষকের নিজ বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রাজ্জাকের সাথে আবু তৌহিদ জুয়েলের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু তৌহিদ জুয়েল গুরুতর আহত হলে বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি সুরজিৎ তালুকদার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। প্রভাষক আবু তৌহিদ জুয়েলের লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি সুরজিৎ তালুকদারের অভিযানে দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল খালেক (৬৫), আব্দুর রাজ্জাক (৫০) ও অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com