শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

রোহিঙ্গা ক্যাম্পে পাইওনিয়ার ফ্রান্সের আর্থিক অনুদান বিতরণ

মাওলানা সুজাত আহমদ, আমার সুরমা ডটকম সংবাদদাতা: মিয়ানমার রাখাইন রাজ্যে থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সার্বিক খোঁজ নিতে এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য ফ্রান্সে অবস্থানরত সিলেটের তরুণ উলামায়ে কেরামগণের সেবামূলক সংগঠন পাইওনিয়ার সোস্যাল অর্গানাইজেশন ফ্রান্স‘র প্রতিনিধিদল ৩ ডিসেম্বর রবিবার কক্সবাজার পৌছেন, প্রতিনিধিদল রবিবার রাতে কক্সবাজার হাসপাতালের রোহিঙ্গা ইউনিটে চিকিৎসাধীন পুরুষ মহিলা ও শিশুদের নগদ অর্থ বিতরণ করে ৪ ডিসেম্বর সোমবার কক্সবাজার জেলাধীন উখিয়া, টেকনাফে কুতুপালং, বালুখালী, থাইংখালী, রোহিঙ্গা ক্যাম্প এবং নিরমানাধীন মসজিদ মাদ্রাসা সহ রোহিঙ্গাদের জন্য নির্মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদের মাঝে প্রয়োজনীয় অর্থ প্রদান করেন, এসময় দলের মধ্যে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অসহায় রোহিঙ্গা মুসলমান পুরুষ নারী শিশু বৃদ্ধা গর্ভবতী মহিলা সহ কয়েক শতাধিক পরিবারে আর্থিক অনুদান প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মুফতি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও জামেয়া নয়াসড়ক সিলেটের সিনিয়র মুহাদ্দিস মুফতি হারুনুর রশিদ সাহেবের নেতৃত্বে ৯ সদস্যের কাফেলায় অন্যান্যদের মধ্যে ছিলেন জামেয়া নয়াসড়কের মুহাদ্দিস হাফেজ মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, শাহপরান মাদ্রাসার শিক্ষক মুফতি জাবের আহমদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা সুজাত আহমদ, আব্দুল করীম হেলালী, মাওলানা সিদ্দিক আহমদ সালেহ, মাওলানা আলমগির গাজী প্রমুখ।

উল্লেখ্য যে, একই সংগঠনের তরফ থেকে চলিত বছরের ফেব্রুয়ারি মাসে সেখানে একটি প্রতিনিধি দলের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com