সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দিরাইয়ে আল-হক্ব ফুজালা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দিরাইয়ে আল-হক্ব ফুজালা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

আমার সুরমা ডটকমসুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘আল-হক্ব ফুজালা পরিষদ দরগাহপুর’-এর দিরাই উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে বুধবার বাদ জোহর এক বৈঠক অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল মুছাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার পাশা। পরিষদের সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আবিদুর রহমান, মাওলানা মাছুম আহমদ, মাওলানা নূরউদ্দিন আহমদ, মাওলানা জাবির আহমদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুবকর, মাওলানা দিলাওয়ার হুসাইন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ত্বোয়াহা আহমদ, মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা নূর আহমদ, মাওলানা জিলাল উদ্দিন ও মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।
পরে মাওলানা আব্দুল মুছাব্বিরকে আহ্বায়ক ও পরিষদের সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদারকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মাওলানা আলিম উদ্দিন, মাওলানা নূরউদ্দিন আহমদ, মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমি, মাওলানা জিলাল উদ্দিন, মাওলানা মাছুম আহমদ, মাওলানা খলিলুর রহমান, সদস্য মাওলানা জাবির হোসেন ভাটিপাড়া, মাওলানা দিলাওয়ার হুসাইন জগদল, মাওলানা আব্দুর রাজ্জাক রাজানগর, মাওলানা তোয়াহা আহমদ করিমপুর, মাওলানা শোয়াইব আহমদ রফিনগর, মাওলানা আবিদুর রহমান, মাওলানা আবুবকর, মাওলানা মুহিবুর রহমান পৌরসভা। বৈঠকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ৭ জানুয়ারি ২০১৮ রোববার নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com