সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে মুসলমানদের কিবলা পবিত্র বাইতুল মোকাদ্দাস আকসা মসজিদ গিরে উঠা জেরুজালেম মুসলিম শহরকে মার্কিন প্রেসিডেন্ট ট্রা¤প কর্তৃক ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে তীব্র নিন্দা ও বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে সিলেট সুনামগঞ্জ-মহাসড়কে মিছিল শেষে শান্তিগঞ্জ বাজারে উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম-আহবায়ক শায়খ মাওলানা আফসার উদ্দীনের সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম নেতা মাওলানা মনিরুল ইসলামের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, হেফাজতে ইসলাম নেতা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, বিএনপি নেতা আবুল কালাম, হেফাজতে ইসলাম নেতা মাওলানা আব্দুল হাই, শায়খ মাওলানা ইসকন্দর আলী, মাওলানা খলিলুর রহমান, শান্তিগঞ্জ জামে মসজিদের ইমাম হাফিজ জিয়াউর রহমানসহ এলাকার উলামায়ে কেরাম ও স্থানীয় ব্যক্তিবর্গ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com