মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০

যে নারীর হাত ধরে ইসলামের ছায়ায় সহস্রাধিক বেলজিয়ান

আমার সুরমা ডটকম ডেস্কইসলামের ওপর গবেষণা করতে গিয়ে অল্প বয়সেই মহান এই ধর্মের প্রতি আকৃ হয়েছিলেন বেলজিয়ামের তরুণী ভেরোনিক কুলস (২৫)। এরপর মুসলিম বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন ভেরোনিক। নিজে ইসলাম গ্রহণ করেই দায়িত্ব শেষ করেননি ভেরোনিক। ইসলামের সেবায় আত্মনিয়োগ করেন তিনি। নিজের বাড়িটিকে ইসলামিক সেন্টারে পরিণত করেন তিনি, যাতে লোকজন ইসলাম সম্পর্কে জানান সুযোগ পায়। ভেরোনিকের দ্বারা অনুপ্রাণিত হয়ে গত আট বছরে ইসলাম গ্রহণ করেছেন ১ হাজারের বেশি লোক। তিনি বলেন, ইসলাম সম্পর্কে তার যেসব কুসংস্কার ছিল তিনি তার ঊর্ধ্বে উঠতে পেরেছেন। তার পরিবার ও নিকট বন্ধুদের সবাই ইসলাম গ্রহণ করেছেন। পবিত্র রমজানে মুসলমানদের জন্য ইফতার তৈরি করতে করতেই তিনি বলেন, কুসংস্কারের কারণে অনেকে প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারেন না। মুসলমান হিসেবে সমাজে আরো ভালোভাবে আমাদের উপস্থাপন করার প্রয়োজন রয়েছে। ভেরোনিকের ইসলামিক সেন্টারের সদস্য সংখ্যা ১ হাজার। এদের বেশিরভাগই বেলজিয়ামের নারী। তবে বেলজিয়ামের ৫০ হাজার মুসলমানের সবার জন্যই ভেরোনিকের এই ইসলামিক সেন্টার উন্মুক্ত। ইসলাম অনলাইন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com