শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
দক্ষিণ সুনামগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া বাজারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ সবুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মোনায়েমের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পরীক্ষা ব্যবস্থাপক ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সহকারী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক নুর হোসেন, সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য আব্দুল বাতিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর আলম শাহিন, যুবলীগ নেতা সৈয়দ হোসেন জায়গীরদার রানা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com