বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর সদস্যরা অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করেছে। যার বর্তমান বাজার মূল্যে ৭২ হাজার টাকা। রবিবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ডুলুরা বিওপির সুবেদার মোঃ নরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম নামক স্থানে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মদ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com