শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
‘আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন’-এর আহ্বায়ক কমিটি গঠন

‘আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন’-এর আহ্বায়ক কমিটি গঠন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): আর্থ ও মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন “আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন” সুনামগঞ্জ সদর উপজেলা শাখার তিন মাস মেয়াদী আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ অস্থায়ী কার্য্যালয়ে আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের সভাপতি মুহিবুর রহমান সুহান মো আব্দুল শহীদকে প্রধান আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলো যুগ্ম-আহ্বায়ক মো সাদ্দাম হুসেন, জনি আহমেদ, মো সাখাওয়াত হোসেন, সুমন চক্রবর্তী (সন্তোষ), ফেরদৌসী আক্তার তামান্না, সদস্য রাজিব আহমেদ, নুসরাত জাহান প্রমি, এএসএম মিসবাউদ্দোজা জুনেদ, অনিক আহমেদ, শামীম আহমেদ, প্রভাত চৌধুরী, লিটন পীর, আব্দুল কাইয়ুম, আঞ্জুমান আরা নিশা, মো জহিরুল হক, অনিক রাহমান, নাছির আহমেদ, মো মতিউর রহমান, সাজু বিন সায়েদ, প্রশান্ত দাস অলক, শাকিব আহমেদ, চয়ন চন্দ্র দে, অয়ন চৌধুরী, শাহিদুর রহমান প্রমুখ।
সংগঠনের সভাপতি মুহিবুর রহমান সুহান জানান, মানবতার সেবায় “রক্ত দিন জীবন বাচাঁন” শ্লোগানকে অন্তরে ধারণ করে এক দল যুবকের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন। ২০১৮ সালের মধ্যে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় ১১টি শাখা তৈরীর সেই লক্ষ পূরণ করে দেশের সব জেলায় ও উপজেলায় উক্ত সংগঠনের শাখা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এই সংগঠনটি যাতে ভয়কে দূর করে সবাই রক্ত দানের মত মহৎ কাজে এগিয়ে আসেন। যাতে রক্তের অভাবে সোনার বাংলায় আর একটা প্রাণ যাতে না যায়। সংগঠনের প্রতিষ্ঠাতা সুজাদুর রহমান সুজাদ সংগঠনের মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়ে রক্ত দানের মত মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com