শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

আমার সুরমা ডটকমমহান বিজয় দিবস আজ। বাংলাদেশ নামক ভূখণ্ডের স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা প্রাণ দিয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, সেই সব বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছিল সকল শ্রেণী পেশার মানুষের।

শনিবার সকাল ৬টা ৩১ মিনিট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন। সিলেট শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর ছাত্রদল, জেলা ও মহানগর জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, মহিলা আওয়ামীলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ সকাল থেকেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com