বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বঙ্গবন্ধু বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ নেতা: তুর্কি প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ নেতা: তুর্কি প্রধানমন্ত্রী

আমার সুরমা ডটকমবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ শতকের মহান ও অন্যতম শ্রেষ্ঠ নেতা বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময় পরিদর্শন বইয়ে এ কথা লেখেন বিনালি। এর আগে সকাল ১০টার দিকে তুর্কি প্রধানমন্ত্রী জাদুঘরে যান। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী ইলদিরিম বঙ্গবন্ধু ভবন ঘুরে দেখেন।

তুরস্কের প্রধানমন্ত্রী লেখেন, ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসে বাঙালির মহান নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে স্মরণের সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশে এসে তুরস্ক জাতি এবং মুস্তাফা কামাল আতাতুর্কের প্রতি এ দেশের মানুষের শ্রদ্ধাবোধ দেখে আপ্লুত হয়েছি।’ বিনালি লেখেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা একই সম্মানবোধ পোষণ করি।’ তুরস্কের প্রধানমন্ত্রী লেখেন, ‘মৃত্যুর ৪০ বছর পরও বঙ্গবন্ধু আমাদের স্মৃতিতে জাগরূক। তিনি বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে সম্মানের আসনে অধিষ্ঠিত হয়ে আছেন।’ বিনালি ইলদিরিম তিন দিনের সফরে সোমবার ঢাকা এসেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com