বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

এমসি কলেজের উপাধ্যক্ষের পদন্নোতি

আশরাফ আহমেদ, এমসি কলেজ প্রতিনিধি: শতবর্ষের ঐতিহ্যে লালিত মুরারি চাঁদ কলেজের নন্দিত উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি স্যারকে সিলেট সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার বিকেলে শিক্ষামন্ত্রনালয় থেকে দেয়া এই ঘোষনাটি ছড়িয়ে পড়ার পর আকঞ্জি স্যারের বাসায় তার শুভানুদ্বায়ীদের ঢল নামে। প্রিয় এই শিক্ষকের পদন্নোতি হওয়ায় সকলেই আনন্দিত। কিন্তু এমসি কলেজে জনপ্রিয়তার শীর্ষে থাকা শিক্ষানুরাগী এই উপাধ্যক্ষের চলে যাওয়াতে ক্যাম্পাস জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া। মহান এই শিক্ষকের বিদায়কে কেউই যেন মেনে পারছেন না। সকলের মুখে একই কথা আকঞ্জি স্যার চলে যাচ্চেন।

উল্লেখ্য সুনামগঞ্জের এই কৃতি সন্তান ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহত্যের উপর স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে এমসি কলেজের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে একই বিভাগের অধ্যাপক হিসেবে মনোনীত হন। ২০১৩ সালে তাকে এই কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ  দেয়া হয়। এই পদে প্রায় চার বছর দায়িত্ব পালন করেন। এবং সর্বশেষ ২৭ বছর কর্মজীবন শেষে এমসি কলেজের উপাধ্যক্ষ থেকে বুধবার তিনি সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com