বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
সুনামগঞ্জে টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কাপ উদ্ধোধন

সুনামগঞ্জে টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কাপ উদ্ধোধন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জে ‘জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’ খেলাটি উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে এখন নাম বলে পরিচয় করিয়ে দিতে হয়না। বাংলাদেশের তারকা খেলোয়ারদের নাম বললেই চলে। বিশ্বে তাদেরকে এক নামে চিনে। মারশাফি-সাকিব-মোস্তাফিজ এরা বিশ্বে তারকা খেলোয়ার। তারা বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করেছে। কিন্তু কিছু দিন আগেও সেটি ছিলনা। আমাদের সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি সম্ভব হয়েছে। তিনি ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম, সিলেট ক্রীড়া সংস্থার স¤পাদক শফিউল ইসলাম চৌধুরী নাদেল, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সিভিল সার্জন আশুতোষ দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের দুতলা বিশিষ্ট প্যাভিলিয়নের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com