মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন

মুরারি চাঁদ কবিতা পরিষদের নতুন কমিটি গঠন

আশরাফ আহমেদ, এম.সি কলেজ প্রতিনিধি: শত বর্ষের ঐতিহ্যে লালিত সিলেটের এম.সি কলেজস্থ মুরারি চাঁদ কবিতা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর একটায় কবিতা পরিষদ কক্ষে অধিকাংশ সদস্যদের উপস্থিথিতে পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এম.সি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বিগত এক বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসেব পেশ করেন পরিষদটির সাবেক সভাপতি ইমরান তালুকদার। এরপর সাতাশ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা করেন শেখ মুহাম্মদ নজরুল ইসলাম। নতুন এই কমিটির সভাপতির দায়িত্ব পান লক্ষণ রায় এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাহেদ। এছাড়াও পরিষদ প্রেমি আরও পচিশ জনকে বিভিন্ন পদের দায়িত্ব দেয়া হয়।

উল্লেখ্য, ২০১১ সালে “অখন্ড পৃতিবী অসিম কবিতা” এই স্লোগানকে সামনে রেখে মাত্র সাত জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে জাতিয় কবিতা পরিষদ (বতর্মান নাম মুরারি চাঁদ কবিতা পরিষদ)। প্রতিষ্ঠার পর থেকে পরিষদটি সাহিত্য চর্চার পাশাপাশি, গরিবদের মধ্যে শীতবস্র বিতরণ, কবি সাহিত্যিকদের জন্মদিন পালন, বিভিন্ন জাতিয় দিবসে কর্মসূচি পালনসহ কলেজের জনকল্যান মূলক বিভিন্ন কাজে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে। তাছাড়া মুরারি চাঁদ কবিতা পরিষদের পক্ষ থেকে “জাগরন” নামক একটি নিয়মিত ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী প্রকাশ করা হয়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ঐতিহ্যবাহী এম.সি কলেজের ১২৫ বছরের মধ্যে কলেজ ক্যাম্পাসে প্রথমবারের মত বইমেলার আয়োজন করে পরিষদটি বেশ সুনাম অর্জন করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com