বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
সিলেটে জেএসসিতে পাসের হার ৮৯.৪১,জিপিএ-৫ পেয়েছে ৭৬২১

সিলেটে জেএসসিতে পাসের হার ৮৯.৪১,জিপিএ-৫ পেয়েছে ৭৬২১

আমার সুরমা ডটকম: সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯.৪১। যা গতবারের থেকে ৩.৯৬ শতাংশ কম। গতবারে পাশের হার ছিলো ৯৩.৫৭। পাসের হাসের সূচকের মতো এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৭ হাজার ৬২১ শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৩ হাজার ১শ’ ৭০ ও মেয়ে ৪ হাজার ৪শ’ ৫১জন। যা গতবারের তুলনায় ২৬৩৪ টি কম।গতবার জিপিএ-৫ পায় ১০ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।

শনিবার দুপুর ১২টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ। বোর্ডের অধিনে মোট ১ লক্ষ ৩৫ হাজার ২শ’ ০২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লক্ষ ২০হাজার ৮শ’৮২ জন। এদের মধ্যে ছেলে ৫১ হাজার ৭শ’ ৯৩ ও মেয়ে শিক্ষার্থী ৬৯ হাজার ৮৯জন। বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯.২৪ ও মেয়েদের পাসের হার ৮৯.৫৩।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com